কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গরীবের জন্য বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়,কালীগঞ্জ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের কুমরিয়ার পাড় ও ধনীর ভিটা গ্রামের দরিদ্র মানুষদের জন্য ২০১৭ সালে ১ বান্ডিল করে টিন ও ৩০০০ টাকা করে জনপ্রতি বরাদ্দ হয়। কিন্তু মাষ্টারোলে ৯১/৯৩/১০৪/৭২ নম্বরে নাম থাকার পরেও ১। শহিদুল পিতা- শামসুল, ২। সুজন মিয়া পিতা মৃত: শরিফ ৩। ধীরেন চন্দ্র পিতা স্বগীয় রাজকুমার ওয়ার্ড নং:৫ ও আবুল হোসেন পিতা মৃত: নুর আলী ওয়ার্ড নং:৬ কে কোন প্রকার ঢেউটিন বা টাকা প্রদান করা হয় নাই।
বরং ভুক্তভোগিরা এ ব্যাপারে চেয়ারম্যান মতিয়ার রহমানকে বার বার বললেও চেয়ারম্যান তাদের নানা ভাকে হুমকি দিয়েছেন বলে ভুক্তভোগিদের অভিযোগ। এ ব্যাপারে কথা বলার জন্য চেয়ারম্যান মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.