মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপনের কথা ছিল ৭ মে সকাল ৮টায়। কিন্তু ৭ তারিখ স্যাটেলাইট উৎক্ষেপন করা সম্ভব হচ্ছে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, দিনক্ষণ কিছুই বলা যাচ্ছে না, টেকনিক্যাল কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট ৭ মে উক্ষেপণ সম্ভব হবে না। বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে মহাকাশে প্রথম দফায় গত ২৪ এপ্রিল, তারপর ৪ মে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল। ৫ মে আবহাওয়া খারাপ হতে পারে- এমন আশঙ্কায় পরে ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায়, (বাংলাদেশ সময় ৮ মে দুপুর ২টা) স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ এ করে মহাকাশে যাওয়ার কথা
ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইটের। এখন জানা যাচ্ছে, স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স শুক্রবার সর্বশেষ ‘টেস্ট অ্যানালাইসিস’ চালাবে। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন দিনক্ষণ ঠিক করবে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি । এই পরীক্ষাটির পর সেটার তথ্য বিশ্লেষণ করতে আরও ৪ দিন সময় লাগবে। মোস্তাফা জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, গবেষণা শেষ হতেই ৭ মে পার হয়ে যাবে। এরপর তারা চূড়ান্ত দিন বলবে যে, কবে এটা তারা উৎক্ষেপণ করবে। সে হিসেবে ধরে নেয়া যায়, ৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট।কয়েকদফা পেছানোর পর বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ১০ মে নতুন তারিখ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ।তিনি বলেন“বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় সব ঠিকঠাকই আছে। আগামী ১০ মে বিকাল ৪টায় (যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইস্টার্ন টাইমজোন) উৎক্ষেপণ হবে বলে স্পেসএক্স নিশ্চিত করেছে।


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.