সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা সহ ৩জন আটক - for tes

সর্বশেষ সংবাদ

Search This Blog

সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা সহ ৩জন আটক


সাতক্ষীরা জেলা শহরের জননী এন্টার প্রাইজ নামক একটি কুরিয়ার সার্ভিস এ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায়  ৪০ লক্ষ টাকা। এ সময় আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো,সাতক্ষীরা  সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের আলীম সরদারের ছেলে আব্দুস সাত্তার (৩৩), একই উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের আকার আলি গাজীর ছেলে নজরুল ইসলাম(৩৫) ও কুলাআটি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে সাগর (২৮)
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে  এ কথা জানান, একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানীচক্র সাতক্ষীরা শহরের জননী এন্টার প্রাইজ নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম হতে শাকিল এন্টার প্রাইজ নামক একটি ভুয়া প্রষ্ঠিানের নামে কৌশলে ইয়াবার একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মেরিনা আক্তারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল জননী এন্টার প্রাইজ এর গোডাউন এ অভিযান চালায়। এ সময় সেখানে রক্ষিত একটি প্লাষ্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আব্দুস সাত্তারকে হাতে নাতে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক রাতে সদর উপজেলার ভোমরার লক্ষিদাড়ি এলাকা থেকে নজরুল ও কুলআটি এলাকা থেকে সাগরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.