বগুড়ার শিবগঞ্জে ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার - for tes

সর্বশেষ সংবাদ

Search This Blog

বগুড়ার শিবগঞ্জে ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার




সোমবার ভোর রাতে বগুড়ার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামের পাশে বাদলা দিঘী মাঠের ধান ক্ষেতে দুর্বৃত্ত কর্তৃক গলা কাটা ৪ জন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী সকালে লাশ গুলো দেখতে পেয়ে শিবগঞ্জ থানা পুলিশকে জানাইলে থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহিদ মাহমুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশ গুলি উদ্ধার করেন।
পুলিশের ধারনা, দুর্বৃত্তরা ৪ জনকে গলা কেটে হত্যা করে ফেলে চলে গেছে। নিহতদের ২জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আটমুল ইউনিয়নের কাঠগাড়া চক পাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে ভাইয়ের পুকুর হাটে পান বিক্রেতা শাহাবুল ইসলাম(৩৩) ও রং মিস্ত্রি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া(৩০), জাকারিয়ার বাবার বাড়ি কিচক ধুলাঝাড়া গ্রামে, সে তার মায়ের কাছে থাকেন বলে গ্রামবাসি জানিয়েছে।
নিহত ৪ ব্যক্তিকে শিবগঞ্জ থানা পুলিশের তত্বাবধানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তাৎক্ষনিক সংবাদ পেয়ে বগুড়া জেলা পুলিশ সুপার আশরাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর মধ্যমে জানান , এই নৃসংশ হত্যাকরীদের গ্রেফতারের জোর প্রস্তুতি চলছে,তিনি সবার কাছে সহযোগীতা চেয়েছেন।

জান্নাতুল নাঈম

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.