একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি শিবলী সাদিকের ব্যাপক গনসংযোগ - for tes

সর্বশেষ সংবাদ

Search This Blog

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি শিবলী সাদিকের ব্যাপক গনসংযোগ



একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ৬ আসন গঠিত। এ আসনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য মো. শিবলী সাদিক। তার নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংােযাগ শুরু করেছেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মো. মোশারফ হোসেন জানান, দেশ স্বাধীনের পর দিনাজপুর বৃহত্তর নির্বাচনী আসনে সরকারের ব্যাপক উন্নয়নমুলক কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের সরকার এর বাস্তব দৃষ্টান্ত সংসদ সদস্য শিবলী সাদিক। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম জানান, নবাবগঞ্জ উপজেলা সহ অন্য তিন উপজেলায় মসজিদ, মন্দির , শিক্ষা প্রতিষ্টান সহ গ্রামীন রাস্তা, ব্রিজ কালভার্ট, গ্রামের পর গ্রাম বিদ্যুৎ উন্নয়ন সহ প্রতিদিন উন্নয়নমুলক কাজের শুভ উদ্বোধন করে যাচ্ছেন সংসদ সদস্য শিবলী সাদিক।
     আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সংসদ সদস্যের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগটনের নেতাকর্মীদের চাঙ্গা করতে গ্রাম ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পর্যায়ে দলীয় সভা ব্যাপক ভাবে চালিয়ে যাচ্ছেন। সংসদ সদস্য শিবলী সাদিক জানান, অসহায় হতদরিদ্র ও নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাতে পারে শেখ হাসিনার নেতৃ ত্বে পরিচালিত দেশ। একাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় প্রতীকে মনোনয়ন দেয়া হলে দিনাজপুর ৬ আসনের পরবর্তী ব্যাপক উন্নয়ন করা সহজ হবে। 

এম এ সাজেদুল ইসলাম(সাগর)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.